Allegations have been made against IBF&C Ltd.

shear

অভিযোগ কারির তথ্য ও উপাত্তে দেখুন বিস্তারিত

রাজধানীর আই বি এফ এন্ড সি লিঃ (NGO) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে তা ফেরত না  দেওয়া এবং প্রতারণার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, একাধিক গ্রাহকের কাছ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারনার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রাহকদের কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। জানা যায় এর মধ্যে মোঃ মিঠুন নামের এক ব্যক্তির ১ লাখ ৮৫ হাজার টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া আরও অনেক গ্রাহকের টাকা নিয়ে হটাৎ উধাও কর্মকর্তা ও কর্মচারী-রা অভিযোগে যানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিজেদের জমাকৃত টাকা ফেরত চাইতে গেলে তারা নানা ধরনের হয়রানি ও  অনিশ্চয়তার মুখে পড়ছেন। প্রতিষ্ঠানটির কর্মচারী পটুয়াখালীর মোঃ দুলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ও অর্থ সংগ্রহ ও প্রতারনার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মোঃ দুলাল কে গ্রাহকরা আটক করার পর এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া অথবা প্রতিষ্ঠানের ম্যানেজারকে হাজির করার আশ্বাস দিয়ে পরবর্তীতে আত্মগোপনে চলে যান অভিযুক্ত দুলাল।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন তাঁরা।জনস্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসক এবং সরকারের কাছে হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.