Member of Parliament Abul Khat Bhuita visited various pujamandaps in Rakhtpur

shear

 

Correspondent, Ratapur (Laxmipur)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী  তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়াজি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র উপহার দেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.