Felicitation of meritorious students in Kamalnagar

shear

এহসান রিয়াজ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার(১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর হাজিরহাটে প্রতিষ্ঠানটির  প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের  পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ বেলাল হোসেন, হাজিরহাট বণিক সমিতির সভাপতি হাজি আইয়ুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শফিক উল্যাহ।

আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের  শিক্ষিকা তানজিলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঈন উদ্দিন, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির সহকারী শিক্ষক মাইন উদ্দিন হিরন, মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, কুশাখালী এ্যানী চৌধুরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, সমাজসেবক আজাদ উদ্দিন, শিক্ষার্থী হালিমা সুলতানা ও সিয়াম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো  ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। এসময় তাঁরা সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরে আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজ  ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা এবং আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.