Bangladesh is a land of non-communal spirit and communal harmony: Whip Nijan in Kamalnagar

shear

 

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকল উৎসব পালন করে আসছে। বললেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান।  রবিবার উপজেলার করুনানগর বাজারস্থ পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বক্তৃতাকালে এসব বলেন।এমময় তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র (শাড়ি) বিতরণ করেন।
 সনাতন ধর্মাবলম্বীদের সাথে  উৎসবের আনন্দ ভাগ করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসব মণ্ডপে সরেজমিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুজা মন্ডপ ​পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান মণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়  করেন।
​ তিনি বলেন আরো বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যেন সবাই নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন  সার্বক্ষণিক তৎপর রয়েছে’।
​এ সময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল)মোঃ শামসুল হক, কমলনগর  উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারন সম্পাদক দিদার হোসেন, যুবদর সভাপতি মোঃ ইউছুপ পাটওয়ারি, সাধারন সম্পাদক আবু ছায়েদ দোলনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​পূজামণ্ডপে আর্থিক অনুদান ও নতুন  শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় আয়োজক কমিটি ও সুবিধাভোগীরা। তারা হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি-র এই সম্প্রীতিমূলক উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.