Md. Sabbir Hossain,
Galachipa representative.
আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) ভাইয়ের নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) উন্নয়ন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে গলাচিপা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুব-সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৌরসভা গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। মোঃ হাবিবুর রহমান (হিরু) তিনি আরো বলেন গলাচিপা পৌরসভা হবে জনগণের সেবার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও জনগণের কল্যানে সেবা দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রচারণায় অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা মেয়র হিসেবে মোঃ হাবিবুর রহমান (হিরু)
ভাইকে চাই। কারন আমরা বিগত দিনে লক্ষ্য করেছি তিনি সব মানুষের কথা শুনেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। এলাকার উন্নয়ন, যুব-সমাজকে মাদক থেকে রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তিনি দ্রত কার্যকর উদ্যোগ গ্রহন করার চেষ্টা করেন। তাই আমরা চাই তাকে যদি আমরা মেয়র বানাতে পারি, তিনি এই সকল বিষয়ে আরো দ্রত পদক্ষেপ গ্রহন করতে পারবেন।
আরও কয়েকজন ভোটার জানান, মোঃ হাবিবুর রহমান (হিরু) যদি তিনি তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, তাহলে গলাচিপা পৌরসভার প্রতি-টা ওয়ার্ডে উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আসা করি। আমরা চাই একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব জন-প্রতিনিধি নির্বাচিত হোন, যিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।
শেষে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) পৌরসভা বাসির উদ্দ্যেশে বলেন, আপনাদের বিশ্বাস, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলতে পারব ও আমি আপনাদের কে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।
