মোহাম্মদ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি:
“তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি” এবং “সবুজ বনায়নে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হলো ‘তালবীজ রোপণ কর্মসূচি’। বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা শাখার বাস্তবায়নে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ইটাখোলা-মঠখোলা হাইওয়ের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড অংশে এই তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচিতে সার্বিক অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলার সকল স্তরের স্কাউটারবৃন্দ। কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে ২ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উঁচু গাছ হিসেবে তালগাছ বজ্রপাত প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত থেকে রক্ষা পাওয়া এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিক রাখা প্রয়োজন।
কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে ২ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নেয়া হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া,জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত,বদরুল ইসলাম মোল্লা বাবুল,সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম মোস্তফা ও স্কাউটস কাপ সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে স্থানীয় স্কাউটসের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তালের বীজ রোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রমে অবদান রাখেন।
