Nazim Uddin of Narsingdi received the honor of the teacher of the national level

shear

 

Md Mubarak Hassen
Narsingdi representative;

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ হিসেবে  সম্মাননা পেয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার  গ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন এর সভাপতিত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন, সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব  আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. নাজিম উদ্দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, এই সম্মান তাঁর একার নয়। তাঁর বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং দোয়ার ফসল এই অর্জন।

তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষার সেবায় কাজ করে যাওয়ার জন্য সবার দোয়া কামনা করেন।

এর আগে ২০২৫ সালে মো. নাজিম উদ্দিন মনোহরদী উপজেলার গুণী শিক্ষক এবং ২০২৬ সালে নরসিংদী জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ধারাবাহিকভাবে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁর শিক্ষকতা জীবনে এই অর্জন নতুন মাত্রা যোগ করেছে।

তাঁর এই সাফল্যে খিদিরপুর ডিগ্রি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সহকর্মী শিক্ষকরা শুভকামনা জানিয়েছেন। তারা বলেন, নাজিম উদ্দিনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি খিদিরপুর ডিগ্রি কলেজ তথা মনোহরদী ও নরসিংদীর জন্যও গর্বের। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি তাঁর আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখছেন তারা।

মো. নাজিম উদ্দিন বর্তমানে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.