Eid gift distribution under the initiative of Rupsa Jamaat Islami

shear

‎
‎মোঃ হাসিবুজ্জামান টিপু . স্টাফ রিপোর্টার
‎
‎
‎খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাজদিয়া) শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে কাজদিয়া বালির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়নে মোট ৯০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন,  উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসূল। কাজদিয়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীর ফকিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পূর্ব রূপসার সেক্রেটারিয়েত সদস্য মোঃ ইসমাইল, বায়তুলমাল সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম, জামায়াতে ইসলামী নেতা ওমর ফারুক, আঃ মান্নান, হাফেজ কবিরুল ইসলাম, মোঃ সোহাগ, জামাল ফকির, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সৈয়দ মাসুদ আলী, সেক্রেটারি কামরুল শেখ, রবিউল ইসলাম, খান হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.