Iftar party in honor of martyrs and injured in the July revolution in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative: লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) উপজেলার রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক মাহবুব আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, মোঃ নাজমুল হাসান পাটোয়ারী উপজেলা জামায়াতে আমীর, রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালানায় ছিলেন মাঈনউদ্দিন মাসুদ। এছাড়াও ইফতার পরবর্তী সময়ে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের মাঝে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মাহবুব আলম।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.