Chhatra League cuts farmers' paddy in figurative

shear

Khulna Representative:

বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে– এই কাঠফাটা রৌদ্রের মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একঝাঁক ছাত্রলীগ কর্মী ২৯ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের প্রান্তিক কৃষক মোঃ মফিজ খান ও শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের প্রান্তিক কৃষক মোঃ রহিম শেখ ও ইমদাদুল শেখের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রান্তিক অসহায় কৃষক জানান, তারা বর্তমান আবহাওয়ার বৈরিতা ও শ্রমিকদের চড়া মজুরীর কারণে ক্ষেতের ধান নিয়ে বিপাকে পড়ছিলেন। এসময় তারা স্থানীয় ছাত্রলীগ কর্মীদের শরণাপন্ন হন এবং তাদের সহযোগিতায় তাদের ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। ছাত্রলীগের এই মহৎ কাজের জন্য শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।

উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজার উদ্দিন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক তানভির রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক কাজী নাজিব,ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয় সম্পাদক মোঃ অলিউজ্জামান সানি,উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ বিএম লিপু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল- আমিন গাজী, ডুমুরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরদার,যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,সাংগঠনিক সম্পাদক সম্পাদক গাজী রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবির হোসেন অভি,উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কার্তিক দাস,গুটুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সানা,ডুমুরিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান খান সোহান,উপ- প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,মোঃ আবিদ হাসান ফাহিম,মোঃ রোবায়েত হোসেন রোহান,ডুমুরিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গাজী সোহেল আহমেদ, সাহস ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম আশিক,মোঃ তরিকুল ইসলাম বাবু, মোঃ সোহাগ, মোঃ আল- আমিন , মোঃ অনিক,মোঃ তুরান,,মোঃ সুমন,মোঃ মকবুল প্রমুখ নেতৃবৃন্দ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.