Consultation meeting of Dhaka Division Commissioner held in Narsingdi

shear

Md Mubarak Hasen, Narsingdi Representative:

নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন,সবাইকে দায়িত্বশীলতা ও কর্তব্য-নিষ্ঠার সাথে কাজ করে ২০৪১ সালের মধ্যেই কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধি সকলকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোঃ রুহুল সগীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূইয়া জুয়েল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.