light Bhuban National Model School and College Annual Kriza and Cultural

shear

 আরিফুল ইসলাম, কমলনগর

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩।

মঙ্গলবার (৭ মার্চ) আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ হাজির হাট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মো: মাইন উদ্দিন স্যার’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোস্তাফিজ হাওলাদার এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মনিরুল ইসলাম,চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাকছুদুর রহমান,হাজির হাট বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক কামরুল হাসান, বণিক সমিতি সভাপতি সৈয়দ আউয়ুব আলী,সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক,কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেকসহ শিক্ষক ও অভিভাবক এবং ছাত্র ছাত্রী বৃন্দ। এসময় বক্তারা বলেন ‘নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.