A huge amount of phensidyl and ganja was recovered in the operation of Kusti RAB operation

shear

Fistculating agent: কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ৩০ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত ২:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ কুষ্টিয়া সুগার মিলস জেনারেল ক্লাব এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য- ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা, ফেন্সিডিল-১৪০ বোতল, যার আনুমানিক মূল্য -১,৪০,০০০/- টাকা এবং একটি ইজিবাইক উদ্ধার করা হয়। ঘটনাস্থল হইতে ইজিবাইক চালক মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-স্বস্তিপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.