Welcome to the newly elected president and secretary of Palli Vidyut Samiti under the initiative of Mirpur Press Club.

shear

Fistculating agent : মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সচিব আতিকুজ্জামান বিশ্বাস শাকিলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সচিব আতিকুজ্জামান বিশ্বাস শাকিলকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দারের পরিচালনায় এ সময়ে জেলা পরিষদের সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আ ন ম ফজলুর রহমান, উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওহাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, নির্বাহী সদস্য আছাদুর রহমান বাবু, সদস্য হুমায়ূন কবির হিমু, সাংবাদিক মেজবাউদ্দিন পলাশ, আলম মন্ডল, আশরাফুল আলম হীরা, হাফিজুল ইসলাম, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক এবাদত হোসেন কোমল, কুষ্টিয়া প্রধান ডাকঘরের পোষ্টাল অপারেটর সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.