Kustita women freedom fighters, voluntary organizations and Gunijan Sammanna

shear

Fistculating agent

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় নারী মুক্তিযোদ্ধা, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী সেচ্ছাসেবী সংগঠন ও গুনিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি রোটারি গ্যালারীতে এক অনুষ্ঠানে সেচ্ছাসেবী ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ এ অনুষ্ঠানের আয়োজন করে। মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গবেষক এ্যাড. খন্দকার সামসুল হক লালিম, বীর মুক্তিযোদ্ধা লুলু-ই- ফেরদৌস,বীর মুক্তিযোদ্ধা লুলু-ই- জান্নাত, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমান, প্রকৃতি ও পাখি গবেষক কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, সমাজকর্মী সৈয়দা হাবিবা।

মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার নিজস্ব অর্থায়নে ৬ ক্যাটাগরীতে ৩৮ জন যোদ্ধা, একজন সেরা সংগঠক ও ৩ জন গুনিজনকে সম্মাননা দেওয়া হচ্ছে। গুনিজন সম্মাননা ক্যাটাগরীতে কুষ্টিয়ার দুই নারী বীর মুক্তিযোদ্ধা আপন দুই বোন লুলু-ই- ফেরদৌস ও লুলু-ই- জান্নাত, এবং গবেষক এ্যাড. খন্দকার সামসুল হক।

এছাড়াও “ সেরা সংগঠক ” ক্যাটাগরীতে সম্মাননা লাভ করেন – মরহুম রাকিবুল হাসান রিকোর পক্ষে তার বড় ভাই শৈবাল আদিত্য গ্রহন করেন।

“ কোভিড যোদ্ধা” ক্যাটাগরীতে সাদিক হাসান রহিদ, মেহেরাব হাসান মুশফিক, এস এম শামীম রানা, এডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান (পলল), কে.এম রাইয়ানুর রহমান, তুষার বাবু রতন, ফয়সাল শিকদার, মো: রমজান আলী, মোঃ ফরিদুল হক, ডাঃ মাহমুদুন নবী, ইমরুল হক লিংকন, মো: নয়ন ইসলাম (কুষ্টিয়া জেনারেল হাসপাতাল), মো: আব্দুর রশিদ (কুষ্টিয়া জেনারেল হাসপাতাল), মো: সোহেল রানা(কুষ্টিয়া জেনারেল হাসপাতাল), মো: রমজান আলী(কুষ্টিয়া জেনারেল হাসপাতাল), আয়েশা আক্তার, ফয়সাল পারভেজ, রাবিদ আল হাসান,পলাশ কুমার দাশ , ডা: হোসেন ইমাম, এস এম জামাল,কামরুল হোসেন রোহিত, সুমাইয়া ইসলাম সিনথীয়া, ড.আমানুর আমান, সৈয়দা হাবিবা “ রক্ত যোদ্ধা ”ক্যাটাগরীতে জান্নাতুল ফেরদৌস মৌলি, আকাশ আহম্মেদ, ওমর ফারুক, ফারছা নাহার নৌশী, মোঃ মিঠুন আলী “ প্রকৃতি যোদ্ধা ”ক্যাটাগরীতে এস আই সোহেল, আশিকুর রহমান আবির, মো: তামিম রহমান, সামাজিক বন বিভাগ, মীর কুশল, “ কোভিড + প্রকৃতি যোদ্ধা ”ক্যাটাগরীতে শাহাবউদ্দিন মিলন, নাব্বির আল নাফিজ।সুমাইয়া ইসলাম সিনথীয়া এবং তারিফ মোস্তাফিজ সম্মাননা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.