Manager of Himal and Al Baraka Paribahan sentenced to 7 days imprisonment

shear

Abu Taher, Ramganj Representative:

ঈদযাত্রার দোহাই দিয়ে রামগঞ্জ থেকে চাটখিল, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, ঈদযাত্রার দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে ০৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে হিমালয় পরিবহনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি তারা অতিরিক্ত যাত্রীও পরিবহন করছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.