A case against hundreds of leaders and activists of Aomi League including former MP in Ramganj.

shear

 

Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাছান নিহতের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় রামগঞ্জের সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবুসহ শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জুন) রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং ১৫, তারিখ- ২২/০৬/২০২৬ইং।
মামলা সূত্রে জানা যায়, মেহেদী  হত্যা কান্ডের ঘটনায় উল্লেখিত বিবাদীদের প্ররোচনায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে ভাংচুর চালানো হয়। এসময় উত্তেজিত জনতাকে প্রলুব্দ করে কয়েকজনকে মারধর করা হয়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেণ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.