in Sripur People flock to the children's speaker's ceremony

shear
  • Babul Khan:

দেশের বহুল আলোচিত সমালোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর শ্রীপুরের মাহফিলে মানুষের ঢল দেখা গেছে। গতকাল ২১ অক্টোবর   বুধবার পৌরসভার চন্নাপাড়া শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেকের বাড়িতে তারই প্রতিষ্ঠিত আমেনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা  ও হাজী হাসেন আলী কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

এত প্রধান বক্তা হিসেবে ইসলামি নসিয়ত মূলক ওয়াজ পেশ করেন, আলোচিত  শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। শিশু বক্তার ওয়াজ শুনতে দূর- দূরান্ত থেকে মানুষ মাগরিবের নামাজের পূর্বেই, মাহফিলে সমবেত হতে থাকে। শিশু বক্তা রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বারাকাত বা বরকত  নিয়ে বেশ গুরুত্বপূর্ণ নসিয়তমূলক বক্তব্য পেশ করেন, তিনি বলেন, মানুষের ঈমান শক্তিশালী না হওয়ার কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণেই আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বরকত উঠিয়ে নিয়ে যাচ্ছে যার কারণে ব্যক্তির মাঝে, সমাজের মাঝে,  রাষ্ট্রের মধ্যে বরকত নাই। মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে ধৈর্য সহকারে, নীরব হয়ে প্যান্ডেলের ভিতরে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ প্যান্ডেলের চারপাশে দাঁড়িয়ে বয়ান শুনে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, আর উপস্থিত ছিলেন,  পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন, আবু ইউসুফ সূফি হুজুর, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য  সচিব আজাদ মন্ডল, ডাক্তার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হোসেন প্রধান,  ৭ নং ওয়াড বিএনপি’র সাবেক সহসভাপতি মোফাজ্জল হোসেন রতন ও স্থানীয় গণমাধ্যম কর্মী ।
বয়ান শেষে দোয়া পরিচালনা করেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরা মাহফিল।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.