Preparatory meeting held on the occasion of 40th anniversary of Shahjaki High School

shear

Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শাহজকি উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম ফারুক সাদেকের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক শেখ আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মজিব। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর নবী খোকন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নুরল আমিন পাটোয়ারী, মোঃ সহিদ উল্যা ভাবলু,বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রথম ছাত্র মোঃ গোলাম মোস্তফা, প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক মোঃ তছলিম হোসেন ও মোঃ  রফিকুল ইসলাম স্বপন, মোঃ আবু জাফর রানা প্রমূখ। সভায় আগামী ১৮মার্চ ২০১৭ইং ৪০ বছর পূর্তি উপলক্ষে সার্বিক করনীয় বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.