Rural News Desk:
লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের তিন দিনব্যাপী সুন্নী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এ উপলক্ষে এস্তেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পীরে কামেল মুজতামিউস সুন্নী আলহাজ্ব শাহ্ সূফী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আলকাদেরী আল-চিশতী (মাঃ জিঃ আঃ)’র আহবানে আগামী ২,৩ ও ৪ ফেব্র“য়ারী (বৃহস্পতি, জুমাবার ও শনিবার) তিন দিন ব্যাপী সুন্নী এস্তেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্যান্ডেল তৈরীর কাজ শেষ হয়েছে। এ ছাড়া এস্তেমায় আগত ধর্মপ্রান মুসলমানদের জন্য, অজুখানা, টয়লেট ও জরুরী চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপনসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। দেশে বিদেশের আশাকানে তরিকতের ভক্তবৃন্দ ও মুসল্লীগন এ তিন দিনের এস্তেমায় অংশগ্রহন করবেন। এ তিন দিনের এস্তেমার সার্বিক তত্বাবধানসহ গুরুত্বপূর্ণূ আলোচনা পেশ করবেন পীর ছাহেব ক্বেবলার বড় শাহজাদা প্রখ্যাত আলেমেদ্বীন মিশর আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ল’ নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জনকারী মাওলানা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী। প্রখ্যাত আলেম ওলামাগন গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এ ছাড়াও পীর ছাহেব ক্বেবলা গুরুত্বপূর্ণ হেদায়েতী বয়ান করবেন এবং শেষ দিন দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করবেন।
Uncategorised
Sunni Estema of Saifita Darbar Sharif begins in Laxmipur on Thursday
