লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গোপন বৈঠক করা অভিযোগে জামায়তের ১৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের কামানখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাখি আক্তার, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, লাকি বেগম, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, তানিয়া ও জাহেরা। তারা দালাল বাজারের ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তবে আটকদের দলীয় পদবী ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। থানা পুলিশ জানায়, ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নারীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৫ জন নারীকে আটক করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় আটক নারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছ
Uncategorised
15 women workers of Jamaat arrested in Laxmipur
