Jubo League leader Shipu arrested with Iaba in Lakshmipur

shear

Lakshmipur ;;
লক্ষ্মীপুরে আব্দুর নুর শিপু (৩০) নামে ত্রক যুবলীগ নেতাকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট মাছ বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করে।শিপু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের কমর উদ্দিন ভূঁইয়া বাড়ীর আবু তাহের ভূঁইয়ার ছেলে।লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (্এস আই) ফারুক আহম্মদ বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট মাছ বাজারের সামনে থেকে ১৮পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করা হয়।এব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিপু রাজনীতির আড়ালে র্দীঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। সকালে তাকে আটকের পর বিকালে মাদকদ্রব্য নিন্ত্রন আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.