Former MP Nijan next to Ramgati's Asshats

shear
Own Correspondent : লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান করোনার এমন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়িছেন। কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে দিয়েছেন নগদ টাকা। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রামগতি বাজার এলাকায় তার ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা দিয়ে সহযোগীতার হাত বাড়ান তিনি। এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রব, ওলামা দলের সভাপতি হাফেজ শরিফ, যুবদলের সাধারণ সম্পাদক জমির আলী, ছাত্রদলের সাধারণ সম্পদক শাহরিয়ার হান্নানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় রামগতি পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করা হয়েছে। ওই তালিকা দেখে অসহায়দের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়। এভাবে রামগতিতে ১হাজার ৪শ’ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, করোনার করণে অসহায় ও কর্মহীন  মানুষের দুঃখ কষ্টের শেষ নেই। এমন পরিস্থিতিতে সবার প্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজান অসহায়দের পাশে দাঁড়িছেন। প্রত্যেক পরিবারকে নগদ ৫০০ টাকা করে দিয়েছেন। তিনি অতীতেও জনগণের সঙ্গে ছিলেন; আগামী দিনগুলোতে থাকবেন।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.