রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রামগতি প্রেসক্লাবের আয়োজনে পৌর আলেকজান্ডার বাজার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন রামগতি প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবকল্যাণ ষ্টাফ রিপোর্টার মুহাম্মদ নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ডেইলী আওয়ার টাইম প্রতিনিধি দিদারুল ইসলাম খন্দকার, দৈনিক আলোর বার্তা প্রতিনিধি কবির বদ্দার, ডেইলী অবজারভার প্রতিনিধি রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রাসেদ খান হেলাল, দৈনিক খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি ফিরোজ আলম পরশ, দৈনিক খোলা ডাক প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক রুপসী লক্ষ্মীপুর প্রতিনিধি মেজবাহ উদ্দিন মিঠু, দৈনিক ভোরের মালঞ্চ প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শিপন সাহা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শাহিন শাহ, মোহনা নিউজ ২৪.কম প্রতিনিধি সোহেল সামাদ, সাপ্তাহিক অপরাধ দূর্গ প্রতিনিধি ধ্রæবকেতু ভৌমিক, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি আবদুল্যাহ আল নোমান প্রমূখ।
এ সময় প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান।
Uncategorised
Human chain to protest against torture of journalists in Ramgati
