Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরে ৫৫কোটি ৫৮লাখ ২২হাজার ৯শত ৪১টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর সম্মেলন কক্ষে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। বাজেটে রাজস্ব থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ১৯কোটি ১০লাখ ৭২হাজার ২শত ৩২টাকা এবং উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৩৬কোটি ৪৭লাখ ৫০হাজার ৭শত ৯টাকা। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন পলাশ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোমান হোসেন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের সহ অনেকে।
