Former Minister of State Gitaul Haque Gita celebrated his death anniversary in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও কেদ্রীয় বিএনপির সাবেক গনশিক্ষা বিষয়ক সম্পাদক মরহুম জিয়াউল হক জিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার (৯নভেম্বর) বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লমরহুম জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়ের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় ওই দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদ্রেষ্টা এডঃ সামছুল আলম,জিয়াউল হক জিয়ার সহধর্মীনি নাছিমা হক, রামগঞ্জ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ঈমাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, রামগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম ভিপি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্যা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহিব উল্যা, জেলা বিএনপির সদস্য আবুল হাসেম বিএ, প্রফেসর হারুনুর রশিদ সহ অনেকে। দোয়া অনুষ্ঠানে অতিথিবৃন্দ রামগঞ্জের কৃতি সন্তান ও আধুনিক রামগঞ্জের রুপকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.