Different Education in Ramganj Donation checks and education in the institution Distribution of the whole

shear

Ramganj:

 লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দুপুরে শিল্পপতি আনোয়ার হোসেন খান বাবুল ব্যক্তিগত উদ্যোগে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫লক্ষ ৫০হাজার টাকা অনুদানের চেক ও ৫০০ শত বেঞ্চ বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে এবং উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিনের সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, জেলা মহিলা আ”লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা যুবলীগের আহবায়ক এমরান হোসেন এমু, যুগ্ন আহবায়ক সৈকত মাহমুদ শামসু, প্যানেল মেয়র মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া,আবদুল করিম মাস্টার, মিজানুর রহমান প্রমুখ। এর আগে উপজেলা আ”লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী হোন্ডা মহরা দিয়ে আনোয়ার খানকে উপজেলার কাটাখালী গিয়ে একত্রিত হয়ে স্বাগত জানায়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.