Food distribution on the 42nd death anniversary of Gitaur Rahman in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative:

লক্ষীপুরের রামগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের উদ্যোগে ৩হাজার এতিম দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার কাজিরখিল থেকে শুরু হয়ে মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া সহ উপজেলার ১০টি ইউনিয়নের কাঞ্চনপুর ইউনিয়নে মরহুম ডাঃ কামাল হোসেন ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নোয়াঁগাও ইউপির হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ভাদুর ইউপির পূর্ব নূরানী হাফেজিয়া মাদ্রাসা,পশ্চিম ভাদুর কামাল ভূইয়া নূরানী মাদ্রাসা, ইছাপুর ইউপির সোন্দড়া নূরানী তা’লিমুল মাদ্রাসা, চন্ডীপুর ইউপির ফতেহপুর দারুল উলুম কওমি মাদ্রাসা,লামচর ইউপির তফুরা খাতুন এতিমখানা, দরবেশপুর ইউপির আহমেদিয়া এতিমখানা কমপ্লেক্স,করপাড়া ইউপির আবু হুরায়রা (রাঃ) নূরানী হাফেজিয়া মাদ্রাসা ভোলাকোট ইউপির জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, ভাটরা ইউপির শামসুন নাহার তালিমুল কুরআন মাদ্রাসা পৌর ওয়ার্ডের ২ নং বাঁশঘর মাওঃ শাহ্ মনির বায়তুশ শরফ মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসা কমপ্লেক্সে, উত্তর জগতপুর হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসা সহ পথ রামগঞ্জ চৌরাস্তা, সোনাপুর চৌরাস্তায় পথ চারীদের মাঝে তিন সহস্রাধিক খাবার প্যাকেট বিতরন করা হয়।

বিতরণ কার্যক্রমের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, উদ্দেশ্য ও মরহুমের রুহের আত্মার মাঘফিরাত কামনা করে সোনাপুর চৌরাস্তায় শুভেচ্ছা বক্তব্য রাখেন করেন জেড ফোর্স রামগঞ্জ সেক্টরের ব্যবস্থাপনা সমন্বয়ক বেলালুন নবী ভুইঁয়া, সিঃ সহ-সভাপতি জসিম পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মহসিন, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মান্নান প্রমূখ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.