Prize distribution among young students in commemoration of the mass uprising in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative:
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং-এ উত্তীর্ণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২৫ উপলক্ষে রামগঞ্জ উপজেলা পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি এবং বিদ্যালয়ের সাবেক এস এম সি সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারসহ সনদপত্র তুলে দিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আল তামজিদ ট্রাবলস এজেন্সির চেয়ারম্যান ও আর এম এল হাউজিং লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামছুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মোঃ সহেল শেখ, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ অজি উল্যাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ আবুল বাসার, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, শিক্ষানুরাগী মোঃ কামাল হোসেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মকবুলুর রহমান, মোছাঃ ছালমা আক্তার, ফারহানা নাজনীন, লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকলিমা আক্তারসহ অনেকে। পুরস্কার বিতরণপূর্ব কোমলমতি শিক্ষার্থীরা আবৃত্তি, গান, নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে নিজেদের পারর্ফম প্রদর্শন করে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.