Abu Taher, Ramganj (Laxmipur) Representative:
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭মে (শনিবার) বিকেলে খান টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনোয়ার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ উল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ১নংকাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খান, ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পাটোয়ারী,৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন,৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমির হোসেন খান,৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন,৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম ভুলভুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামসু,বিআরডিভি চেয়ারম্যান ভূইয়া সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল,সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,যুগ্ম আহবায়ক অপু মাল প্রমখ।
