9 business establishments in Ramganj fire, loss of three lakh rupees

shear

Ramganj (Laxmipur) Representative:

রামগঞ্জে কামারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি জুতার দোকান,একটি হোটেল, ৪টি কামারের দোকান,একটি জুয়েলার্স ও পাশের ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ব্যপক ক্ষয়ক্ষতিহয়েছে।

৯এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে বারোটায় রামগঞ্জ সোনাপুর সড়কের পাটবাজার নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী মোঃ মাহমুদসহ কয়েকজন ব্যবসায়ী জানান,শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাট বাজারস্থ মৃত্যুঞ্জয় কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে কিছুক্ষণ পরেই রামগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। সংগঠিত আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও ২টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতির সম্মুক্ষিণহয়।গুনে আবদুল মালেকের জুতার দোকানের ১২লাখ টাকা, মাহমুদ মিয়ার নিরালা হোটেলে প্রায় ৩ লাখ টাকা, সঞ্জয় কর্মকারের ৫০ হাজার টাকা, অমূল্য কর্মকারের ৬০ হাজার টাকা, কেশব কর্মকারের ৬০ হাজারটাকা, মৃত্যুঞ্জয় কর্মকারের ৫০ হাজার টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।এছাড়াও বিমল স্বর্ণকার ও স্বপনের জুতার দোকানের প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন তারা। একই সময় ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ৪টি এসিসহ ভবনের ব্যপক ক্ষতি হয়েছে বলে দাবী করেন মালিক জামাল হোসেন পাটোয়ারী।

রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টও কামরুল হাসান জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বিদ্যুত থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপন করা হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় উৎসুক মানুষ আগুন নিয়ন্ত্রনে বড় বাধাহয়ে দেখা দেয়। ফায়ার সার্ভিস ষ্টেশনের লোকদের কাজ করতেও বেগ পেতে হয়েছে ভিডিও করতে আসা লোকদের কারনে। পুলিশ সদস্যরা যানজট নিরসন ও আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকে সহযোগীতা করেছেন। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ চলছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদেও তালিকা প্রস্তুত করার জন্য বলা হয়েছে। উপজেলা প্রশাসন চেষ্টা করবে আগুনে ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় এগিয়ে আসতে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.