Distribution of footwear of Islamic movement in Raganj

shear

Abu Taher, Ramganj Representative: ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্থানে পাদুকা বিতরণ করা হয়েছে। আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে রবিবার ও সোমবার উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৯নং আলীপুর ওয়ার্ডের পশ্চিম আলীপুর দারুল উলূম হাকীমিয়া মাদরাসায় উপহারস্বরূপ ওই পাদুকা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং দরবেশপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ওয়ার্ড সভাপতি হাফেজ নূরনবী, মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দরবেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবরার জামিল ফাহিম, ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক সহ ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে উপজেলায় মোট ২২ হাজারের অধিক পাদুকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.