লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের বহুল প্রচারিত যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম আকস্মিক মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাব। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন চাঁদ এর সম্পাদক মোহম্মদ হোসাইন আহম্মদ হেলাল ও সাধারন সম্পাদক আব্দুল মালেক ও লক্ষ্মীপুর সম্পাদক পরিষদ যৌথ বিবৃতিতে বলেন, প্রয়াত নুরুল ইসলাম বাবুলের প্রতিষ্ঠিত যমুনা টেলিভিশন ও যুগান্তর প্রত্রিকা বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ ছিলো আপোষহীন। বাংলাদেশের গনমাধ্যমের পরিবর্তন ও পরিচ্ছন্ন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বিকার্য। তার এই অবদান সাংবাদিক সমাজ চিরদিন মনে রাখবে। তার এই আকস্মিক মৃত্যুতে গনমাধ্যম তথা সংবাদপত্র শিল্পের অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। একই সাথে যমুনা গ্রুপের চেয়ারম্যান দেশের অর্থনীতির চাকাকে সচল করতে গত চার দশকে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেন। যমুনা গ্রুপের ৪১ টি শিল্পপ্রতিষ্ঠানে লাখের বেশী মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন । শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে দেশের অর্থনীতির চাকাকে সচল করার একজন সাহসী যোদ্ধাকে হারালো বাংলাদেশ। তার এই মৃত্যু বাংলাদেশের শিল্প ও বানিজ্যের অগ্রসরের ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। যা কোন দিনও পুরন হবার নয়। তার এই মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
Uncategorised
Laxmipur Press Club's deepest grief over the death of Yamuna Group Chairman Nurul Islam.
