Begamganj Ghatla High School's annual Kriza celebration and prize distribution held

shear

মোঃ বদিউজ্জামান (তুহিন): নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সারাদিন ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি ম্যাক্সিস টায়ার লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাহাবুদ্দিন উদ্বোধক সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিহান আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম. মোক্তার হোসেন, মোঃ গাউছুল আজম পাটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জমিদার বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল চৌধুরী,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ও কাদিরপুর ইউনিয়ন আ.লীগের প্রভাবশালী নেতা মোঃ সাইফুল ইসলাম ( স্বপন), কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সময়ের সাহসী সন্তান ত্যাগী নেতা মোঃ জাবেদ উদ্দিন সুজন,কাজী আবুল বাসার, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ নেতা আবদুর রাজ্জাক ( মামুন)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সমর রঞ্জন ঘোষ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.