Rizveer called for quick revision of the government and the election

shear

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচারবহির্ভূত হত্যা ও গণগ্রেফতারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল তবুও থেমে থাকেনি বিএনপি। এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

রোববার বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীতে ছাত্র-জনতার এ আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে মাইলফলক হিসেবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনার সরকার পেটুয়াবাহিনী দিয়ে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, এ আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই শেখ হাসিনা করেনি। এত রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

তিনি এ সময় সিলেটের গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে, আর তৃণমূল নেতাকর্মীরাও বাদ যাননি এই নির্যাতন থেকে। বক্তব্যে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ১০ শহীদের কথা স্মরণ করেন এবং বিয়ানীবাজারের কৃতীসন্তান প্রয়াত বিএনপি নেতা কমর উদ্দিনের বিএনপির প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরেন।

বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায়, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিকী আহমদ, কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন কালা মাস্টার, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা হেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন মড়াই, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার খান, আহমেদ শাহীন, কুদরত আলী শাহাদাত, ময়জুল হক, আবু সাইদ, রাসেদ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক আশরাফুল হক, শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারণ সম্পাদক দেলোয়ার, জাসাস সাধারণ সম্পাদক ফজলে কাদির বাবু হোসেন, ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ সভাপতি সিজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্না, তানিম কাওসার, হাসানুলসহ অসংখ্য নেতাকর্মী।

রোববার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে খাগটেকা বাজারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে সিলেটে যাওয়ার পথে বিয়ানীবাজার পৌরশহরে অপেক্ষারত বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেন এবং বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানান।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.