Nagarik reception for the newly elected Cheterman Pintu of Nokhali Zilla Parishad

shear

Md. Badiuzzaman (B. Chowdhury), from No.

নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু কে ২৬ ডিসেম্বর দুপুরে নোয়াখালী জেলা পরিষদ হল রুমে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিক পক্ষে নোয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার সিকদার,দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলার বিশেষ প্রতিনিধি ও পল্লী নিউজ এর নোয়াখালী প্রতিনিধি মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ( বুলবুল) বিজয় বাংলাদেশ ও স্বদেশ কন্ঠের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.