রামগঞ্জে ১১দলীয় ঐক্যজোটের সংবাদ সম্মেলন
Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থা ও নির্বাচনী জনসভায় উপস্থিত হলে লাশ ফেলে দেওয়ার হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) দুপুরে রামগঞ্জের মোহাম্মদীয়া সুইটস হলরুমে এ সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী কার্যক্রম পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। শান্তিপূর্ন ও নিয়মতান্ত্রিক প্রচারণা চালাতে গেলেই বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করা হচ্ছে। উপজেলার উপজেলার ভাটরা ও করপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঐক্যজোট প্রার্থীর শাপলা কলি প্রতীকের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং নারী কর্মীদের হেনস্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যজোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাসুম বিল¬াহ, পৌর জামায়াতে ইসলামী আমীর এ্যাড. হাসান বান্না, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, এনসিপি নেতা মোঃ মাহমুদুন্নবী টিটুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
