Distribution of rice seeds and mustard seeds among Abe farmers in Narsingdi

shear

Md. Mobarak Hossain

Narsingdi Representative:
নরসিংদীর বেলাবতে কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ২ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করা হয়। কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে  এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বেলাব মডার্ন পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান কায়সার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব এর যুগ্ম আহবায়ক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেফেসর কৃষিবিদ ড.সাইফুল্লাহ সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রদলের যুম্ম সাধারণ সম্পাদক মোহসিন কবির,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এ কর্মসূচি  গ্রহণ করা হয়েছে। কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধান ও সরিষার উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.