Katra Upazila is selected as the best under the National Tuberculosis Control Programme

shear

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে । এ উপলক্ষে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমকে সম্মাননা স্মারক তুলে দেন খুলনার সিভিল সার্জন ডা: সবিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি ডা শেখ বাহারুল আলম , সাবেক টিবি এক্সপার্ট খুলনা বিভাগ ডা আনোয়ারুল আজাদ, তত্ত্বাবধায়ক বক্ষব্যাধি হাসপাতাল,ডেপুটি সিভিল সার্জন ডা শেখ কামাল হোসেন , বিভাগীয় টিবি এক্সপার্ট ডা মেহেদী বিন জহর, বিভাগীয় মাইক্রোবায়োলজিস্ট মো মামুন হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও সি এস ডা শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, উপজেলাসমূহের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন),যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী,এম টি ল্যাববৃন্দ।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম কয়রাতে যোগদানের পর থেকে হাসপাতালের অবকাঠামো সংস্কারের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এ সম্মাননা পাওয়ায় তিনি বলেন আজকের এই সম্মান পরিশ্রম আর সম্মিলিত প্রচেষ্টার প্রতিদান।সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.