Police complaint for beating of visitors at Gazipur Safari Park

shear

 

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থী ও পার্কের কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। হামলা মারধরের ঘটনায় মোবাইল ফোন স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  এঘটনায় তিন দর্শনার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে ভুক্তভোগী দর্শনার্থী সালমা মোস্তারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন- ঢাকার গুলশান বাটারা থানার মৃত জাফর আহমেদের মেয়ে সালমা  মোস্তারী(৪৪), তার দুই পুত্র জারিফ (১৫) ও মাহিম (১৭)।

অভিযুক্তরা হলেন- চন্দন কুমার(৪০),  মাসুদ রানা (৪০) ও ধনজয় ধনা(৩৫)।

ভুক্তভোগী নারী দর্শনার্থী সালমা মোস্তারী অভিযোগ করে বলেন, দুপুরের দিকে কোর সাফারির নিদিষ্ট টিকিট সংগ্রহ করে আমার সন্তানদের নিয়ে মিনিবাসে উঠি। মিনিবাসের প্রতিটা সিট ময়লা আবর্জনা কাগজপত্র পলিথিন ছিলো। মিনিবাসের একজনকে ডেকে অভিযোগ দেওয়ার পরপরই তিনি উত্তেজিত হয়ে বলতে লাগলেন এভাবেই যেতে হবে। শুধুমাত্র আপনি অভিযোগ দেন। এই বলে দমক দিতে থাকে। এক পর্যায়ে মিনিবাসে থাকা অনন্য দর্শনার্থীসহ আমার দুই পুত্র প্রতিবাদ করে। এরপর আমাদেরকে নিয়ে কোর সাফারিতে প্রবেশ করে। কোর সাফারি থেকে বের হওয়ার পরপরই যখন আমরা গাড়ি থেকে নামছি এই মুহূর্তে কয়েকজন এসে আমাদের উপর হামলা চালিয়ে আমার দুই পুত্রকে টেনেহিঁচড়ে পার্ক অফিসে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় আমাকে অকথ্য গালাগালি করে। তাদের  মারধরে আমার দুইছেলেসহ আমি আহত হই্। এসময় হামলাকারীরা আমাদের সব মোবাইল ছিনিয়ে নিয়ে একটি ফোন ভেঙে ফেলে। সঙ্গে থাকা টাকাপয়সা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি আমি নিজেও পার্কে ছিলাম।.  ঘটনাটি জানার পরপরই দর্শনার্থীদের ডেকে ক্ষমা চাওয়া হয়েছে।

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, দর্শনার্থীরা কুর নাফারী পরিদর্শনের সময় বাসের ভেতর আমাদের স্টাফদের ব্যাপক মারধর করে। পরে বিষয়টি নিয়ে অফিসের সামনে পুনরায় মারামারি শুরু হয়। আমাদের স্টাফদের মারধরের ভিডিও আমরা করতে পারিনি এটাই আমাদের অপরাধ।  প্রকৃতপক্ষে আমাদের স্টাফদেরকেই বেশি মারধর করেছে দর্শনার্থীরা। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হলেও, তারা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.