Alhaj Kabir distributed blankets to the poor late at night 

shear

Mominul Haque Rubel, Brahmanbasi representative

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়া বিএনপির দুর্দিনের কাণ্ডারি আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া। সোমবার (১৩  জানুয়ারি) দিবাগত রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনসহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি। এ সময় আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া বলেন, শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে যাতে অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্ট না পায়, সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। দরিদ্র পরিবারের লোকজনদের শরীরে কম্বল জড়িয়ে দিতে পেরে ও তাদের মুখে হাসি ফুটাতে খুব ভালো লাগছে। তিনি বলেন, গভীর রাতে ১ হাজার পিছ কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে ততদিন এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,  কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ, আখাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা বিএনপির সাধারণ সম্পাদক সরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি সরিফুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খাঁন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। উল্লেখ্য: কবির আহমেদ ভূঁইয়া করোনা কালিন সময়, বন্যায় ক্ষতিগ্রস্ত সহ বিভিন্ন দুর্যোগের সময় নেতা কর্মিদের নিয়ে মানবিক কর্মকান্ড সারা দেশ বাপী পরিচালনা করে ছিলেন এবং তার এই মানবিক সেবা অব্যাহত থাকবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.