Food assistance in the organization of ‘Swapn Nit’ in Kamalnagar-Ramgati

shear

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি  উপজেলার ১হাজার ৫শ’ ৫০ অসহায় পরিবারের ঘরে খাদ্যসামাগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। এছাড়া চিকিৎসক ও সাংবাদিকদেরকে দিয়েছে পিপিই। বিতরণ করেছে হ্যান্ড ওয়াশ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, লিফলেট। ছিটিয়েছে জীবানুনাশক। করোনা পরিস্থিতির শুরু থেকে সংগঠনটি মানবিক এসব কাজ করে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রামগতি উপজেলার মেঘনা নদীর ভাঙন কবিলত এলাকার ১৫০ পরিবারকে রমজানে জন্য নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছায় ওই সংগঠনের স্বেচ্ছাসেবকরা। দুইদিন আগে কমলগরের নদী ভাঙা অসহায়দের পাশে দাঁড়ায় তারা। গত শনিবার রামগতির রামদয়াল ও বিবিরহাটসহ উপজেলার বিভিন্ন স্থানে অসহায় বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়। ঘরে পৌঁছে দেন রমজানের এক মাসের জন্য চাল ডাল আলু তেল পেঁয়াজ ডিম রুহআফজা ছোলা মুড়ি চিড়া চিনি খেঁজুর সাবান হলুদ মরিচ ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী। এভাবে অব্যাহতভাবে গত দেড় মাস ধরে মানুষের কল্যাণে তার কাজ করছে ‘স্বপ্ন নিয়ে’। চলমান রয়েছে তাদের মানবিক এমন উদ্যোগ।

সংগঠনটি প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের জন্য কাজ করতে স্বপ্ন নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। গত তিন বছর ধরে মানুষের সেবায় কাজ করছি। যে কোনো দুর্যোগে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে চেষ্টা করি। করোনা এমন দুঃসময়ে কর্মহীন ও অসহায়দের দুঃখ কষ্টের অন্ত নেই।এমন পরিস্থিতিতে রামগতি ও কমলনগর উপজেলার ১হাজার ৫৫০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নেয় ও বাস্তবায়ন করে। এরমধ্যে পিপিই বিতরণ, হ্যান্ড ওয়াশ স্পট স্থাপন, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী, লিফলেট বিতরণ করে। স্প্রে’র মাধ্যমে জীবানুনাশক ছিটায়। দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি-বাড়ি গিয়ে সচেতনতা ও সাবান বিতরণ, বিভিন্ন স্থানে জনকল্যাণকর ব্যানার স্থাপন করে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.