Amin Ulyah Aman is the presidential candidate for Kamalnagar Upazila Awami Volunteer League conference

shear

মাহফুজুর রহমান,কমলনগর ,লক্ষ্মীপুর:
কমলনগরের গ্রাম গঞ্জে চলছে এক ধরনের নির্বাচনী আমেজ, না এটা কোন জনপ্রতিনিধি নির্বাচন নয়, দলীয় নেতা নির্বাচন, তবুও আমেজটা নির্বাচন মুখী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলায় চলছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দলীয় কাউন্সিল। আর এই কাউন্সিলের মাধ্যমে বের হয়ে আসবে নতুন নেতৃত্ব। তারই ধারাবাহিকতায় কমলনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দলীয় কাউন্সিল হচ্ছে পূর্ব নির্ধারিত ১৫’ই অক্টোবর ২০১৯ইং তারিখে। সাবেক, বর্তমান ও নতুন মিলিয়ে অনেকেই তৃণমূল নেতা হওয়ার জন্য নিজেদের অবস্থান জানান দিচ্ছেন যার যার অবস্থান হতে। দলীয় পদে আসার জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে কর্মীদের সাথে নিজেদের যোগাযোগ রক্ষা করে চলছেন সবাই।

প্রতিবারের মতো কমলনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হচ্ছেন, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাবেক ছাত্রনেতা তরুণ রাজনীতিবিদ, সমাজ সেবক,শিক্ষানুরাগী আমিন উল্যাহ আমান। রাজনীতি ও সমাজসেবামূলক কাজ করা যাদের পারিবারিক ঐতিহ্য ও রক্তের সাথে মিশে আছে।

আমিন উল্যাহ আমান বলেন, পারিবারিক ঐতিহ্যর বাহিরেও ব্যক্তিগত ভাবে আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত।আমি সাবেক কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক পদে দায়িত্বে ছিলাম পরবর্তীতে ৪নং মার্টিন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেছি।সবসময় দলের নেতাকর্মীদের পাশে ছিলাম।আমি দায়িত্ব থাকা অবস্থায় কমলনগর উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিট কে সুসংগঠিত করেছিলাম।রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান অবস্থান নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে, তবে এগুলো নিয়ে আমি কোন চিন্তা করিনা। রাজনীতির শুরু থেকেই দল ও তৃণমূলের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। শুধু মাত্র সভাপতি প্রার্থী হয়েছি বলে বলছিনা, আমার এলাকার রাজনৈতিক কর্মীরা যখনই আমার সহযোগিতা চেয়েছে আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসতেছি ভবিষ্যতেও করবো। ভবিষ্যতে যেন আরও বেশি করে দল ও জনগণের সেবা করতে পারি, সে জন্য কমলনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিলে নিজেকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছি।তবে আমি গনতন্ত্রে বিশ্বাসী, নেতা-কর্মীদের সহযোগিতার প্রতি আস্থা রেখেই ১৫’ই অক্টোবর ২০১৯ইং তারিখের সম্মেলনের অপেক্ষায় আছি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.