In Kamalnagar, two UP members are injured in clashes

shear

 

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রব মেম্বারের সঙ্গে বর্তমান সদস্য বেলাল মেম্বারের লোকজনের মধ্যে দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন।
শুক্রবার (০৭জুলাই) রাত ১১ টার দিকে স্থানীয় সরকারি দিঘির পাড় ও সন্ধ্যায় রব বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আবদুর রব মেম্বার, আলমগীর হোসেন, মো.সাইফুল, নুরুল ইসলাম। অপর পক্ষের আহত হয়েছেন বেলাল মেম্বারের দুই ভাইও মামা। তাদের নাম জানা সম্ভব হয়নি। উভয় পক্ষের আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, চর কাদিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সরকারি দিঘির পাড়ের একটি ঘরে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই জন নারী-পুরুষ গত একদেড় মাস ধরে বসবাস করে আসছেন। বর্তমান ইউপি সদস্য বেলাল মেম্বারের লোকজনের অভিযোগ তারা বিয়ে না করে অবৈধভাবে থাকছে। সাবেক ইউপি সদস্যের লোকজনের দাবি তারা দুইজন স্বামী-স্ত্রী। এনিয়ে দু’পক্ষ কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.