Miscreants have entered the former MP Nijan's side by cutting the grill in Kamalnagar

shear

Kamalnagar:

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র সহ-সমাজসেবা সম্পাদক আশরাফ উদ্দিন নিজানের কমলনগরে বাড়ির জানালার গ্রীল কেটে বাড়িতে ঢুকেছে দুবৃত্তরা। তবে বাড়ির কোনো মালামাল খোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কমলনগর উপজেলা সংলগ্ন সাবেক এমপি’র দ্বিতীল ভবনের বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। এসময় ওই বাড়িতে কেউ ছিলেন না। সাবেক এমপি নিজান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বাড়ির তত্ত্বাবধায়ক আকবর হোসেন সুমন জানান, রাত ৯টার দিকে বাড়িতে ঢুকে দেখেন নিচ তলার পশ্চিম দিকের একটি জানালার গ্রিল কাটা। জানালার সংলগ্ন ওই কক্ষের দরজা লক ভাঙা। তিনি ধারনা করছেন ওই রুম থেকে বাড়ির অন্যান্য কক্ষে যাওয়ার চেষ্টায় ছিল দুর্বৃত্তরা। তার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এসময় তিনি কাউকে দেখতে পাননি; বাড়ির কোনো মালামালও খোয়া যায়নি। কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়ির জানালার গ্রীল কাটা। পরে কমলনগর থানা গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছারকে বিষয়টি অবগত করেছেন। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন বলেও জানান তিনি। কমলনগর কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন এ ব্যাপারে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.