Mahmudul-Yusub led by EB Chhatra Shibir

shear

EB Representative:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় ২০২৫ সালের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী নির্বাচিত হয়েছেন। রবিবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সংগঠনের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে ইউসুব আলীর নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামীতেও সেই লক্ষ্যে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.