EB's new VC DU Professor Dr. Naqeeb Md. Nasrullah

shear

Irfan Ullah, EB representative:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মো. নাসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন । তিনি ইবির ১৪তম উপাচার্য ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। এদিন শিক্ষা মন্ত্রানালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ড. নকীব মো. নাসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রোলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর শিক্ষকতা ও বিভিন্ন মেয়াদে প্রক্টর পদে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে দেশ ও বিদেশে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আইন, মানবাধিকার ও উন্নয়ন ইস্যু, আন্তর্জাতিক অপরাধ আইন ও বিচার, মানবিক সহায়তা ও যুদ্ধের সুরক্ষা ভিকটিম, উদ্বাস্তু, অভিবাসী ও সংখ্যালঘু, জাতীয় ব্যবসায়িক আইন ও ইসলামিক আইন এবং সামাজিক অধ্যয়নসহ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর তার অ্যাকাডেমিক অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি নিয়োগপত্র হাতে পেয়েছি। খুব দ্রুতই যোগদান করব।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তন নয়, এটি একটি আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কারের, প্রতিষ্ঠিত সকল নেতিবাচকতার পরিবর্তনের। আমরা সেই আশায় বুক বেঁধেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মান্ধাতার আমলের বিদ্যমান ধারার ইতিবাচক সংস্কার চায়। এজন্য তারা একজন দক্ষ নাবিকের প্রত্যাশী ছিল। উপাচার্য নিয়োগের জন্য চলমান আন্দোলনেও শিক্ষার্থীরা সেই বার্তা দিয়েছে। একজন সৎ, দক্ষ, সংস্কারমনা ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য চেয়ে আমরা অন্তবর্তী সরকারের কাছে দাবি করে আসছিলাম। সরকার তাঁকে এই পদে যোগ্য মনে করে আমাদের অভিভাবক হিসেবে পাঠিয়েছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.