Leaders and workers who lost their hands and feet in the movement will be supported: Khaleda Jita

shear

অনলাইন ডেস্ক |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থেকে নানা কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা হাত-পা হারিয়েছেন তাদের হাত-পা লাগিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে।

সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান। জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এম এ মান্নান, আব্দুল হালিম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান,অধ্যাপক সদরুল আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শাহাদত্ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেনkhaleda jia

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.