Azmat Ullah Khan to be defeated in Sreepur Extended meeting of Awami League

shear

Gazipur Representative:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড.মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের বর্ধিত সব অনুষ্ঠিত হয়েছে।

৫মে শুক্রবার বিকাল ৩টায় শ্রীপুর আমতলা স্থানীয় সাংসদ এর নিজস্ব কার্যালয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃইকবাল হোসেন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি -গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে সকল নেতা কর্মীকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
তাছাড়া তিনি গাজীপুর-৩ সংসদীয় আসনে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি এই সময় বলেন- দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পূনরায় বিজয়ী করার লক্ষে তৃণমূল থেকে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ ফরিদ এর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফর নাহার মেজবা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিরাজ দুলাল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিএ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, গোসিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবায়ের আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল,পৌর যুবলীগনেতা আশরাফুল আলম ওয়াসিম, সেলিম শেখ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.