Peace and harmony rally held in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‘‘বাংলার মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই আছি বেশ, এটাই আমার সোনার বাংলা, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে শান্তি ও সম্প্রীতি সমাবেশ এবং র্যালী অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে শুক্রবার (৬ডিসেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গনে ওই সমাবেশ শেষে র্যালী অনুষ্ঠিত হয়। রামগঞ্জ হিন্দু-ব্যেদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাম্প্রতিক ভারতের উস্কানিমূলক কর্মকান্ডে কান দিয়ে দেশে চলমান সম্প্রীতি বাজায় রাখার লক্ষে জাতি, ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য…
